তুরাগ নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী ট্যাক্সিক্যাব এখনও উদ্ধার হয়নি

সাভারে থেকে ঢাকাগামী একটি হলুদ রংয়ের যাত্রীবাহী ট্যাক্সিক্যাব নিয়ন্ত্রন হারিয়ে রোববার রাত সাড়ে ৮ টার দিকে তুরাগ নদীতে পড়ে যায়। টানা ১৪ ঘন্টা চেষ্টা চালিয়ে এখন পর্যন্ত গাড়িটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। নদীর গভীরতা বেশী এবং প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে অভিযোগ করেছে ফায়াস সার্ভিস। এদিকে আধুনিক উদ্ধার সরঞ্জাম না থাকায় সনাতন পদ্ধতিতে এ্যাঙ্কর ফেলে গাড়ির অবস্থান সনাক্তে কাজ করছে বলে অভিযোগ করেছে উৎসুক জনতা।

গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের প্রায় ৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং ৭ ডুবুরি কাজ করছে। তারা গাড়িটি পড়ে যাওয়ার পর থেকে টানা অভিযান পরিচালনা করে যাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা-৪ এর জোন কমান্ডার মো. আনোয়ারুল হক বলেন, তুরাগ নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী ট্যাক্সিক্যাবটি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আমাদের ৭ জন ডুবুরি কাজ করছে।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.