ঘানা যাওয়ার উদ্দেশ্যে বিমানের ডানায় চড়ে বসেন নাইজেরিয়ান যুবক

নাইজেরিয়ার লাগোসের মুর্তালা মুহাম্মদ বিমানবন্দরে শনিবার ঘানাগামী বিমানের ডানায় চড়ে বসেন এক ব্যক্তি। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে আটক করে।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঘানায় যাওয়ার ইচ্ছা তার বহুদিনের। কিন্তু বিমানের টিকিট নেয়ার মতো টাকা নেই। ঘানা যাওয়ার উদ্দেশ্যেই বিমানের ডানায় চড়ে বসেন তিনি।

জানা গেছে, সেজন্য বিমানবন্দর কর্তৃপক্ষের নজর এড়িয়ে বিমানের নিচে চলে যান। বিমান চালু হতেই ডানায় ওঠার চেষ্টা করেন। ডানার কাছের জানালায় বসে থাকা যাত্রীদের চোখে পড়ায় তার প্রাণরক্ষা হয়। এক যাত্রীর মুঠোফোনে সেই ঘটনার দৃশ্য ধরা পড়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।যাত্রীদের অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তার অভাবে এ ধরনের ঘটনা ঘটেছে। এদিকে নাশকতার ছকের শঙ্কার কথাও বলছেন অনেকে। এর আগেও একাধিকবার বিমানবন্দরটির নিরাপত্তায় শিথিলতার অভিযোগ উঠেছে।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.