গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্যের মানববন্ধন

গ্যাসের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি ও বন্যাদূর্গতদের পর্যাপ্ত সাহায্যের দাবিতে শনিবার (২০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরিক ঐক্য।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা মমিনুল ইসলাম, মোফাখখারুল ইসলাম নবাব, জিন্নুর চৌধুরী দিপু, এডভোকেট নজরুল ইসলাম, ডাঃ জাহেদুর রহমান, নাগরিক যুব ঐক্যের সাবেক আহ্বায়ক শাহিনুল আলম, নাগরিক ছাত্র ঐক্যের সাবেক আহ্বায়ক নাজমুল হাসান, যুব ঐক্যের কেন্দ্রীয় নেতা হাসান ও নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক সাকিব আনোয়ার প্রমুখ।

মানববন্ধন শেষে নেতারা রাজধানীর তোপখানা রোডে একটি বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচিতে নাগরিক ঐক্য, নারী ঐক্য, যুব ঐক্য ও ছাত্র ঐক্যের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.