আদালতের খাস কামরায় এক আসামীর ছুরিকাঘাতে অন্য আসামীর মৃত্যু

কুমিল্লা : কুমিল্লা আদালতে বিচারকের খাস কামরায়  বিচার কাজ চলাকালে এক আসামির ছুরিকাঘাতে অন্য আসামির মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম ফারুক (২৮)। ফারুক মনোহরগঞ্জ উপজেলার অহিদুর রহমানের ছেলে। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘাতক হাসানকে আটক করেছে। তারা উভয়ই একটি হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার ৩নং আমলি আদালতে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ফারুককে অপর এক আসামি ছুরিকাঘাত করার পর আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, এতো নিরাপত্তার মাঝেও আসামির ছুরি নিয়ে আদালতে প্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.