ইথিওপিয়ায় সামরিক অভ্যুত্থান, সেনা প্রধান জেনারেল সেয়ারি মেকনেন নিহত

ইথিওপিয়ায় আমহারা অঞ্চলে এক অভ্যুত্থান চেষ্টা নস্যাৎ করার প্রচেষ্টায় গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সেনাপ্রধান। এছাড়া আহত হয়েছেন অনেকে। রোববার এমনটা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ। টিভিতে প্রচারিত এক বক্তব্যে তিনি আরো বলেন, আমহারার রাজধানী বাহির দারে এক অভ্যুত্থান চেষ্টা থামানোর সময় সহকর্মীদের গুলিতে আহত হয়েছেন একাধিক সেনা কর্মকর্তা ও দুর্বিত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন সেনাপ্রধান সিয়ের মেকোনেন। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, সেনাপ্রধানের মৃত্যুর আগ দিয়ে সরকার জানিয়েছিল, আমহারায় অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, পুরো দেশজুড়ে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। বাহির দারের বাসিন্দারা জানিয়েছেন, সেখানে তীব্র গোলাগুলি হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গোলাগুলি হয়েছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতেও।
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আবি আহমেদ তার বক্তব্যে বলেছেন, স্থানীয় নির্বাচিত প্রশাসনের বিরুদ্ধে এক অভ্যুত্থান প্রচেষ্টা ঠেকানোর সময় দুর্বিত্তদের এক হামলায় গুলিবিদ্ধ হয়েছেন সেনাপ্রধান।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.