নাগরিক ঐক্য নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে আজ ইফতার মহফিল অনুষ্ঠিত হয় , এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেম নাগরিক ঐক্যের কেন্দ্রিয় আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এবং সাবেক এমপি এস এম আকরাম, নারী নেত্রী শিউলি সুলতানা রুবি প্রমুখ । কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক ইকবাল কবিরের সভাপতিত্বে এই ইফতার মহফিলে নারায়ণগঞ্জের নাগরিক ঐক্যের নেতাকর্মী ছাড়াও নগরীর বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন । ইফতারপূর্ব আলোচনায় মাহামুদুর রহমান মান্না বলেন দেশব্যাপী অবাধ লুটপাট চলছে, মেগা প্রকল্পের নামে দুর্নীতির উৎসব চলছে , এরকম চলতে থাকলে দেশ দেউলিয়া হয়ে যাবে , তিনি বলেন নাগরিক ঐক্য দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে , সবাইকে নাগরিক ঐক্যের পতাকাতলে সমবেত হওয়ার আহব্বান জানান । তিনি নারায়ণগঞ্জে নাগরিক ঐক্যের তৎপরতায় সন্তোষ প্রকাশ করে বলেন সংগঠন গড়ার ক্ষেত্রে নারয়নগঞ্জ হতে পারে রোল মডেল । তিনি আজকের এই ইফতার মহফিল অনুষ্ঠান আয়োজন করার জন্য নারায়ণগঞ্জের নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ধন্যবাদ জানান ।
শুদ্ধস্বর/বি তালুকদার

