নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই হেরে গেছেন মোদী: মমতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই হেরে গেছেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের মথুরাপুরে তৃণমূলের এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে হেরে গেছেন। পুরো ভারতবর্ষ হারিয়ে দিয়েছে। ‘হেরো বাবু’ হেরে গেছে।

মমতা বলেন, মনে রাখবেন নরেন্দ্র মোদিকে যদি এই বাংলার লোক একটি ভোটও দেয় তাহলে এর চেয়ে বড় অবিশ্বাস্য কাজ আর কিছু হবে না! গতকালও (মোদি) মিথ্যা কথা বলে গেছেন, (পশ্চিমবঙ্গে) আমি ৩০০ আসন পাবো! আসলে তারা ১০০ পাবে কিনা সন্দেহ আছে।
শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.