ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতলো টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে অধরা শিরোপাটা ধরা দিল টাইগারদের হাতে।

২৪ ওভারে ২১০। পুরোপুরি টি-টোয়েন্টিতে পরিণত হয়েছিল ম্যাচটি। শুরু থেকেই টি-টোয়েন্টি স্টাইলে খেলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়লো বাংলাদেশ।

দুই তরুণ ব্যাটসম্যানের ব্যাটের ঝড়েই অধরা শিরোপাটা ধরা দিল টাইগারদের হাতে। ২৪ ওভারে ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমে সৌম্য সরকারের ঝড়, এরপর শেষ দিকে এসে ঝড় তুললেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সৌম্যর ২৭ বলে হাফ সেঞ্চুরির পর মোসাদ্দেকের ২০ বলে হাফ সেঞ্চুরি। এই দুই ঝড়ো ইনিংসের ওপর ভর করে এই প্রথম নিজেদের ক্রিকেট ইতিহাসে কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.