বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্যে জুতার মালা, যুবক আটক

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনায় আব্দুর রহমান ওরফে সম্রাট নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের কাঞ্চননগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহমান ওরফে সম্রাট ঝিনাইদহ পৌর শহরের কাঞ্চননগর এলকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে।

 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, “ঘটনা ঘটার পর থেকে অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছিল।  মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কাঞ্চননগর এলাকা থেকে তাকে আটক করা হয়। সিসিক্যামেরা ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.