আজ জাতীয় ঐক্যফ্রন্টের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ভাষণ দিতে যেয়ে খালেদা জিয়ার মুক্তির দাবির প্রসঙ্গ টেনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি বলতে চাই, আন্দোলনের কোনো বিকল্প নেই। যদি মনের মধ্যে কোনো দ্বিধা থাকে, কারও যদি নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে হিসাব থাকে করে ফেলেন। নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি যদি থাকে সেটা মিটিয়ে নেন। ঐক্যফ্রন্ট নিয়ে যদি প্রশ্ন থাকে সেটারও নিষ্পত্তি করেন।’ মুক্তিযোদ্ধা এবং বিএনপি নেতা আব্দুস সালামের পরিচালনায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ডক্টর কামাল হোসেন ।আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ,জে এস ডির সভাপতি আসম আব্দুর রব , বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান, গণফোরামের নেতা ডক্টর রেজা কিবরিয়া, সুব্রত চৌধুরী , কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার , ইকবাল সিদ্দিকি, বিকল্প ধারার শাহ্ আহমেদ বাদল, অধ্যাপক নুরল আমীন ব্যাপারী নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল্লাহ কায়সার , গনদলের গোলাম মাওলা চৌধুরী প্রমুখ ।

