বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মাসাজো নোনাকা চলে গেলেন

জাপানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মাসাজো নোনাকা আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল এক শ ১৩ বছর। আজ রবিবার জাপানের সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড বুকের রেকর্ড অনুযায়ী মানব ইতিহাসে যে বছর রাইট ভ্রাতৃদ্বয় প্রথম বিমান উড়িয়েছিলেন তার দুই বছর পর ১৯০৫ সালের জুলাইয়ে মাসাজো নোনাকার জন্ম। এ ছাড়া তাঁর জন্মের মাত্র কয়েকমাস আগে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশ করেন।

গত বছর স্পেনিয়ার্ড ফ্রান্সিসকো নুনেজ অলিভেরার মৃত্যুর পর গিনেস বুকে আনুষ্ঠানিকভাবে মাসাজোর নাম ওঠে।

কিউদো নিউজকে তার নাতনী ইয়োকো বলেন, তাঁকে হারিয়ে আমরা মর্মাহত। তিনি আমাদের পরিবারকে অকারণ ব্যতিব্যস্ত না করেই চলে গেছেন।

মাসাজোর ছয় ভাই ও এক বোন। তিনি ১৯৩১ সালে বিয়ে করেন এবং পাঁচ সন্তানের জনক হন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.