নেপালে তুষারধস, নিখোঁজ ১০

 

রবিবার সকালে তিব্বত সীমান্ত লাগোয়া মানাং জেলার ৭,১২৬ মিটার উচ্চতার হিমলাং হিমল শৃঙ্গের বেস ক্যাম্পের কাছে তুষারধসে অন্তত ১০ নিখোঁজ। নিখোঁজদের মধ্যে পর্বতারোহীদের পাশাপাশি তাঁদের সহযোগী এবং রান্নার দায়িত্বে থাকা কর্মীরাও রয়েছেন বলে জানা গেছে। নেপাল-তিব্বত সীমান্ত বরাবর হিমালয় অঞ্চলে তুষারধস বলে জানা গেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনাটি পশ্চিম নেপালের হিমলুং হিমালের বেস ক্যাম্পে ঘটেছে। আয়োজক মিংমা গ্যালজে শেরপা বলেছেন, ‘‘রবিবার সকালে তুষারধসে নিখোঁজদের মধ্যে রান্নার দুজন কর্মীও রয়েছেন।
মিংমা গ্যালজে শেরপা আরও বলেছেন, ‘‘গত সপ্তাহে জারি করা আবহাওয়ার সতর্কতার পর বেশিরভাগ অভিযাত্রী দল এবং রোপ-লেইং দল পাহাড়ের ঢাল থেকে সরে গিয়েছিল, কিন্তু কিছু সদস্য পেছনে থেকে যান এবং এদিন সকালের তুষারধসের পর থেকে তারা নিখোঁজ রয়েছেন। তুষারধসের কারণে পথও বন্ধ হয়ে গেছে। একটি উদ্ধার অভিযান চলছে।’’
বিপর্যয়ের সত্যতা নিশ্চিত করে ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-এর সাধারণ সম্পাদক ঋষি ভাণ্ডারী সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘নিখোঁজ ১০ জনের মধ্যে দু’জন ‘ইম্যাজিন নেপাল প্রাইভেট লিমিটেডর’ আট জন ‘হিমালয়ান হলিডেজ নেপালের সঙ্গে যুক্ত। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।’’
হিমলাং হিমল নেপালের অন্যতম দুর্গম পর্বতশৃঙ্গ। উচ্চতার কারণে অভিজ্ঞ পর্বতারোহীদের কাছে এই শৃঙ্গ যথেষ্ট আকর্ষণীয়। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে ভারী তুষারপাত হচ্ছে সেখানে, যার ফলে পর্বতারোহীরা তাদের অভিযান বাতিল করতে বাধ্য হচ্ছেন। রবিবারের তুষারধসে নিখোঁজ ব্যক্তিরা বিভিন্ন অভিযাত্রী সংস্থার সাথে যুক্ত। মানাং জেলায় অবস্থিত এই ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং হিমাল-এ হেলিকপ্টার উড্ডয়নের জন্য অতিরিক্ত অনুমতির প্রয়োজন হয় যা সেখানে পৌঁছানোকে আরও কঠিন করে তোলে। উচ্চ-উচ্চতায় অভিযানের অভিজ্ঞতা অর্জনে আগ্রহী পর্বতারোহীদের কাছে এই শৃঙ্গটি অত্যন্ত জনপ্রিয় বলে বিবেচিত হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading