পলাতক শেখ হাসিনার জন্মদিনের কেক কাটার সময় সাবেক সংসদ সদস্যের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে উত্তরা (পশ্চিম) থানা পুলিশ।
সোমবার বিকেলে রাজধানী ঢাকার উত্তরায় বরগুনা-২ আসনের আওয়ামী লীগের পলাতক সাবেক সংসদ সদস্য (এমপি) শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) রেজাউল করিম।
তিনি বলেন, পলাতক সাবেক এমপির উত্তরা ৭ নং সেক্টরের বাসায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে, এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়।
পরে সেখান থেকে ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
পলাতক শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করেছিল তারা। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

