দিল্লীই হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর

বিশেষ কোন ইস্যু নিয়ে আলোচনা নয়, বরং সৌহার্দ্যপূর্ণ সফরে ভারত যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন। রোববার সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী বলেন, ভারত আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী। দেশটির সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক এবং সেটি অত্যন্ত উষ্ণ। সেই সম্পর্ক ধরে রাখতে এবং দিল্লির আমন্ত্রণে সাড়া দিতেই প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছি। দিল্লি সফরে তিস্তা বা রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হবে কি-না? জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন বিষয় আসতে পারে।

তবে এসবের কোন কিছুই মূখ্য নয়, আমি যাচ্ছি সৌহাদ্যপূর্ণ সফরে। উল্লেখ্য, ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের আমন্ত্রণে আগামী ৭ই ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন নব নিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন। ৭ই জানুয়ারি নব গঠিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নেয়ার পর এটাই হবে তার প্রথম বিদেশযাত্রা।

সফরকালে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের নিয়মিত আলোচনার ফোরাম জয়েন্ট কনসালটেটিভ কমিশন জেসিসি’র বৈঠকে নেতৃত্ব দেয়া ছাড়াও দেশটির শীর্ষ পর্যায়ে তার সৌজন্য এবং পরিচিতমূলক সাক্ষাৎ হতে পারে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.