জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মানার নির্বাচনী এলাকা বগুড়া-২ আসনের শিবগঞ্জে ১১ নেতাকর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার মান্নার নির্বাচনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসান শুদ্ধস্বর ডটকমকে জানান , ঐক্যফ্রন্টের প্রার্থী মাহমুদুর রহমান মান্নাকে নজরদারীতে রেখেছে পুলিশ। এছাড়া তার নির্বাচনী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে। পুলিশি এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

