তিনি কোথায় ?

শুদ্ধস্বর রিপোর্ট ।   জাতীয় পার্টির   চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে অপার রহস্য। নির্বাচন ঘনিয়ে এলেই তাকে নিয়ে নানা রহস্য দানা বাধে। এবারও তার ব্যতিক্রম নয়। ২০১৪ সালের নির্বাচনের আগের পরিস্থিতি সবার জানা। দুই সপ্তাহ আগে হঠাৎ খবর এলো এরশাদ হাসপাতাল থেকে বাড়ি ফেরেননি। তিন দিন পর আত্মপ্রকাশ করলেন।
বলা হলো, তিনি গুলশানের কোনো একটি বাড়িতে বিশ্রামে ছিলেন। আসলে কি তাই? নানা প্রশ্ন যখন বাতাসে উড়ে বেড়াচ্ছিল তখন আবারো এরশাদকে নিয়ে খবর চাউর হয়েছে।  কেউ কেউ বলেছেন তাকে সিঙ্গাপুর নেয়া হবে , কোথায় তিনি এই প্রশ্ন শুধু জাপা কর্মীদের নয় রাজনৈতিক মহলেও আছে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.