শুদ্ধস্বর রিপোর্ট । আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হোসেন তরফদারের কাছে এ মনোনয়নপত্র জমা দেয়া হয়।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ কবির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, শেখ ফজলুর রহমান মারুফ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বসার খায়ের, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র জয়ধরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীরা মাজার জিয়ারত করেন। পরে তারা শেখ হাসিনার মনোনয়ন পত্র জমা দিতে যান।

