আমি লড়াইয়ে নেমেছি, লড়াই চালিয়ে যাবো , ডক্টর কামাল হোসেন

শুদ্ধস্বর রিপোর্ট ।   জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘ওরা আমাকে ধ্বংস করবে, করুক। আমি লড়াইয়ে নেমেছি, এ লড়াই চালিয়ে যাব।’

আজ মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের নিজ বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান।

বিএনপির সাথে মনোনয়ন প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, আসন বণ্টন নিয়ে বিএনপির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।

ড. কামাল হোসেন আর বলেন, ‘আমরা এখন সবাই মনোনয়নপত্র জমা দেব। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ফাইনাল করা হবে কারা চূড়ান্ত মনোনয়ন পাচ্ছেন।’

ড. কামাল আরো বলেন, ‘আমরা গণফোরাম ৩০-৪০টি আসন চেয়েছি। তার মধ্যে ঢাকাতে দুটি আসন থাকতে হবে।’ তবে কোন দুটি আসন এখনো নিশ্চিত করেনি।

দলীয়ভাবে মনোনয়ন জমা দেওয়া হচ্ছে, পরবর্তীতে আলোচনা সাপেক্ষে জোটগত প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান ড. কামাল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.