Category: করোনায় দিনরাত্রি

রোজা ও রোজা

মহামারী করোনাভাইরাস সংক্রমণের দুর্যোগের মধ্য দিয়েই শুরু হয়েছে মুসলিমদের পবিত্র রোজার মাস। পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য একটি আনন্দের মাস। রমজান মাসে রোজা রেখে ইফতার করা ও ইফতার করানোওআনন্দের কাজ। বন্ধু, আত্মীয়-স্বজন, অফিস-সহকর্মী, পাড়া-প্রতিবেশীর সঙ্গে ইফতার করা এবং রাজনৈতিক দলের ইফতারপার্টি ধর্মীয় সংস্কৃতির একটি অংশ। জীবনে প্রথম এমন সাদামাটা রমজান পার করছি৷ অন্যান্য সময় রমজানে জন্য ব্যাপক প্রস্তুতি থাকে কিন্তু এবার কোনো প্রস্তুতিনেই৷ অন্যান্য সাধারণ দিনের মতোই রমজানের দিনগুলো চলছে। সেহরি ও ইফতারের জন্য নেই কোন বাড়তি আয়োজন। এবার আমরা পেয়েছি সম্পূর্ণ ভিন্ন এক রমজান। কতটা দুর্যোগ আমাদের জন্য অপেক্ষা করছে আমরা জানি না। শুধু জানিঅবস্থা যতই খারাপ হোক আমরা মুসলিম। আমাদের সবর করতে হবে। শত দুর্যোগের ভেতরও আমাদের মনে রাখতে হবে আমরামুসলিম। মুসলিম কখনও ঘাবড়ে যায় না। নিজের দায়িত্বের কথা ভুলে যায় না। বিস্মৃত হয় না পরকাল ও ধর্মের কোনো বিষয়। রোজার মাস এলেই আমার বুকের ভিতর উথালপাথাল করে, মনে পড়ে যায় আমাদের সেই শৈশবের রোজার সময়ের কথা।রোজার মাসকে বলা হয় সংযমের মাস। আমাদের শৈশবে আমরা অতটা সংযমের অর্থও বুঝতাম না। আমাদের কাছে রোজাছিল, সারাদিন না খেয়ে থেকে রোজা রাখা আর ইফতারের সময় মজার মজার খাওয়া। রোজার মাসটা ছিল আমাদের আনন্দেরমাস। ছোটবেলার রমজানের স্মৃতিগুলো ছিল অন্যরকম, যা মনে হলে খুব নস্টালজিক হয়ে যাই। কলসিতে রোজা রাখা, কলসিতে দমছেড়ে কিছু খেয়ে আবার কলসি থেকে রোজা ফেরত নিতাম। শীতের রাতে সেহরি খাওয়া, ইফতারের আগে কোরান শরীফতিলাওয়াত শোনা। দিনে দুই-তিনটা রোজা রাখা তখন ছিল মামুলি ব্যাপার।ওহহ! আপনিতো আবার বুঝদার মানুষ। বলবেন দিনে দুই-তিনটারোজা ক্যামনে রাখে, এ্যা! রাখে ছোটরা রাখে, যেমন আমরা রাখতাম। সারা রাত জেগে থাকতাম সেহরি খাওয়ার জন্য কিন্তুসেহরি খাওয়ার একটু আগেই ঘুমিয়ে পড়তাম। তবে বাবা-মা ঘুম থেকে ডেকে তুলতেন। নইলে তো সারাদিন সহ্য করতে হতোগাল ফুলিয়ে ঠোঁট বাকানো কান্না। রমজান শুরু হওয়ার সময় বারবার শৈশবের রমজান কথা চোখের সামনে ভেসে উঠছে। মানুষের জীবনে একটা সময় আসে যখনসে পুরনো স্মৃতি আঁকড়ে পড়ে থাকে। এখন রুমে অবস্থান করছি তাই মস্তিষ্ক বারবার পুরনো স্মৃতিগুলো ঘুরপাক করছে৷ রমজানের শেষের দিকে পবিত্র শবে কদরের রাতে বন্ধুরা মিলে দল বেঁধে মসজিদে যেতাম। একসঙ্গে তারাবি, একসঙ্গে শবে কদরেরনামাজ পড়তাম। আমার শৈশবে সবচেয়ে প্রিয় সময় ছিল ভোর রাতের সেহরি। ভোর রাতে ইমাম সাহেব ভরাট কণ্ঠে বলতেন, উঠুন সেহরি খাওয়ারসময় হয়ে গেছে। আর ঘুমাবেন না৷ মাঝেমাঝে তিনি সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করতেন। মনে পড়ে এখনো গ্রামের সেইরমজান মাসের বেহেশতি পরিবেশের কথা। আহা কত আনন্দময় সময় কাটাতাম৷ ঈদের আট দশদিন আগ থেকেই হিসাব নিকাশ শুরু করে দিতাম কে কার আগে উঠে গোসল করবে। কে কোন পুকুরে গোসলকরবে (আমাদের দুটি পুকুর ছিল)। সারা রাত ঘুম হতো না। সবার আগে গোসল করার টার্গেট নিয়ে পুকুর ঘাটে গিয়ে দেখতামইতোমধ্যে দুই একজন গোসল সেরে ফেলেছে । অবশ্য পরের ঈদের জন্য সেটা চ্যালেঞ্জ হয়ে থাকতো। যে আগামিতে আমার বাআমাদের আগে কেউ গোসল করতে পারবে না। গোসল শেষে আগুন পোহানোর জন্য সবাই মিলে খড় জোগাড়েরর কাজও শুরুহয়ে যেত। আর ঈদের কাপড় নিয়ে ছিল সেতো এক মহাকাণ্ড। কেউ দেখে ফেললে ঈদ হবে না এই ভয়ে নতুন জুতা জামা লুকিয়েরাখতাম, জুতাতে ময়লা লাগার ভয়ে হাটতাম বিছানায় । এভাবেই নানান সব আনন্দে ভরপুর ছিল আমাদের শৈশব। যার অনেকটাই এখন কেবলই ইতিহাস। যখন থেকে নিজের উপররোজা ফরজ হয়ে গেল তখন থেকে কখনো রোজা ভেঙ্গেছি বলে মনে হয়না। চেষ্টা করে চলছি রোজার পাশাপাশি অন্যান্যইবাদতও যেন ঠিকঠাক পালন করতে পারি। আল্লাহর কাছে সর্বদা প্রার্থনা করি হে আল্লাহ রোজার হাকীকত দান করুন। পরিপূর্ণ ফজিলত হাসিলের তাওফিক দান করুন।রোজার মাধ্যমে মাহবুবে হাকীকীর দীদার নসিব করুণ এবং মহামারি করোনাভাইরাস থেকে আমাদের মুক্তি দান করুন। আমিন। লেখক: আবু জাফর শিহাব(এল এল বি) (সরকার ও রাজনীতি বিভাগ, এন.ইউ)

Read more

করোনার সঙ্গে জীবন যুদ্ধে জিততে বদলাতে হবে নিজকে

এ দেশে প্রায় মাস দুয়েক ধরে চলছে করোনাভাইরাস আর মানুষের লুকোচুরি। দেশ জুড়ে সংক্রমণের গতি এখনও ঊর্ধ্বগামী। বাইরে ভাইরাসের হুঙ্কার, ভিতরে সন্ত্রস্ত ও ক্ষুধার্ত মানুষ। […]

Read more

ঈদ শপিং ও করোনা:

ঈদ উপলক্ষে আবারও কাল থেকে খুলা হচ্ছে হাসান মার্কেট। সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহাসিক হাসান মার্কেটআগামীকাল সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আজ রোববার (১৭ মে) এক বৈঠকে হাসান মার্কেটব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নেন। সবার ঘরে ঘরে আজ ঈদের আনন্দ। সরকারী ঘোষণা ঈদ উপলক্ষ্যে ‘সীমিত আকারে’ শপিং মল এবং বিপণী বিতান খোলারাখা যাবে। মানুষ যাতে ঈদের কেনাকাটা করতে পারে, পারিবারিকভাবে যাতে ঈদের আনন্দটা উদযাপন করতে পারে- এজন্যেইএই সিদ্ধান্ত নেয়া হয়েছে। হাততালি না দিয়ে উপায় আছে বলুন? করোনায় প্রাণ গেলে যাক, সংক্রমণ বাড়লে বাড়ুক, তবুও শপিংকরা চাই! ঈদের জামা-জুতো না কিনতে পারলে বেঁচে থাকার সার্থকতা কোথায়? চলমান কোভিড-১৯ মহামারিতে কেনাকাটা করার সময় সংক্রমণের ঝুঁকি রয়েছে অবশ্যই। আসুন জেনে নেই যেভাবে সংক্রমণছড়াতে পারে। * রিকশা, ট্যাক্সি ইত্যাদি যানবাহনের মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে। কারণ, আপনি যেটিতে চড়ে যাতায়াত করছেন সেটিকিছুক্ষণ আগে হয়তো কোনো কোভিড-১৯ আক্রান্ত রোগীকে বহন করেছে। * দরদাম করে কেনাকাটায় অভ্যস্ত বাংলাদেশের মানুষকে সাধারণত অনেক কথা বলতে হয়। দোকানের বদ্ধ পরিবেশে সংক্রমণছড়াতে পারে বৈকি। মৃত্যু ভয় নিয়ে বেঁচে থাকা বিশ্ববাসীর কাছে করোনা ভাইরাস এখন এক অভিশাপ, করোনা মুক্তি মিলতে চলছে গবেষণা, উত্তরণের উপায় ভ্যাকসিন খুজতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে গবেষক দল, গৃহবন্দি জনজীবন এখন অসহ্য, দুর্বিষহ তবুওসবার মাঝে বেঁচে থাকার প্রয়াস, সুন্দর ধরণীতে নিসঃশ্বাস নিয়ে টিকে থাকার যুদ্ধ। বাংলাদেশেও অনেক আক্রান্ত মিলেছে যাদের করোনার লক্ষণ নেই। শপিং মলে আপনিও যে, উপসর্গহীনের দ্বারা আক্রান্ত হবেননা তার গ্যারান্টি কোথায়? আবার অনেকে  যেন ভুলেই গেছে দেশজুড়ে মহামারি ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। নিজ এবং নিজ পরিবারের নিরাপত্তা আগে- প্রতি বছর ঈদেই তো কম বেশি শপিং করেন, এই ঈদে এবার শপিং না করে সেইশপিং এর টাকাটা গরীব আত্মীয় বা অভুক্তদের বিলিয়ে দেয়া যায় না? দেখেন না, আপনার শপিং এর বেঁচে যাওয়া টাকাটা দিয়েঅন্যের বিরাট উপকারে লাগানো যায় কি না। দেশের এই পরিস্থিতিতে কখন যে কি হয় সঠিক বলা যাচ্ছে না। শপিং এর বেচে যাওয়া কিছু টাকা যদি আপনার হাতে থাকেতাহলে সেটা ভবিষ্যতে আপনার বিপদেই কাজে আসবে। মনে রাখবেন বর্তমান পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে থাকা মানেই পুরো পরিবারকে সংক্রমণের ঝুঁকিতে ফেলা।মহামারি নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা অনেক বড় ভূমিকা রাখে। সতর্কতা অবলম্বন করুন। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। ঈদের শপিং করতে গিয়ে কারও যেন এই ঈদ যেন কারো শেষ ঈদ না হয়, সেই কামনাই করি। পরিবারের শিশু ও বয়স্কদের যত্ন করুন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন,ঘরে থাকুন,নিরাপদে থাকুন। লেখক: আবু জাফর শিহাব(এল এল বি) (সরকার ও রাজনীতি বিভাগ, এন.ইউ)

Read more

করোনা একটি পরিবারকে পুরো শেষ করে দিয়েছে

করোনা একটি পরিবারকে পুরো শেষ করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ম্যানেজমেন্ট বিভাগের ১৫-১৬সেশনের হাবিবুল্লাহ রিফাত! করোনা আক্রান্ত হয়েছে তার পরিবারের বেশিরভাগ সদস্য। গতকালকে বাবা […]

Read more

রাজধানীতে দুঃস্থদের মাঝে ছাত্রলীগের খাদ্য বিতরণ

রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের উপ দপ্তর সম্পাদক জাকওয়ান হুসাইন ও উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক রিয়াজুল হক ফয়সাল মোল্লার তত্বাবধানে কাফরুল থানা ছাত্রলীগ ও […]

Read more

এখলেছার বাচ্চু’র কবিতা ‘শূণ্যতা’

শূণ্যতা ছুঁয়েছে এ দেহ-মন এতটুকু আশা নেই কোথাও। দোয়েল পাখির ছোট্ট বাসাটা বারুদের আঘাতে ছিন্ন ভিন্ন সাদা বলাকারা ঠিকানা হারা যাযাবর প্রাণীতে অযত্ন অবহেলা। বাবুই […]

Read more

“নির্ভীক শব্দ সৈনিক”- হুমায়ুন কবীর খোকন স্মরনে

ক্ষণিকের পরিচয়ে তুমি ভোলার নয় সদা হাস্যোজ্জ্বল, কর্ম ”ঞ্চল, কাজের প্রতি প্রচন্ড নিষ্ঠা তুমি হাজারো সাংবাদিকদের দৃঢ় করেছো মনোবল। সাংবাদিক হুমায়ুন কবীর খোকন একটি নাম নয়। দেশের হাজারো সাংবাদিকের বলিষ্ঠ প্রতিচ্ছবি। দূরন্ত গতির, কর্মে অবিচল, জীবনের প্রতিটা ছন্দে নিষ্ঠার বহিঃপ্রকাশ- আজ তোমার থেমে যাওয়া, প্রতিটি মানুষের অন্তরে বেদনার চিহ্ন সুষ্পস্ট। মহামারীর করাল […]

Read more

কোয়ারেন্টাইন লাভ – মো: আবুসালেহ সেকেন্দার

তোমার অসমতল জমিনে জীবানুদের আনাগোনা ইবোলা সার্স করোনা আমার চোখে মুখে ভয় চারিদিকে শূন্যতা। দোযকপুর নিয়ামতে সেনাবাহিনীর মুখে মুখে শহীদ কাদরীর কবিতা সুকান্তরা খামছে ধরেছে […]

Read more

🔴পাপ-মারী-দুর্যোগ এবং ‘দেবগণের মর্ত্ত্যে আগমন ’শংকর

  💥অনেক দিন আগে ‘দেবগণের মর্ত্ত্যে আগমন’ নামের অদ্ভুত এক ভ্রমণকাহিনি পড়েছিলাম, যেখানে স্বয়ং দেবতারা কলকাতা দর্শনে এসেছিলেন। লেখক দুর্গাচরণ রায় আমার মনোহরণ করেছিলেন। করোনাক্রান্ত […]

Read more

গেঞ্জির কাপড়ের মাস্ক অনেক বেশি কার্যকর

ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেইনের গবেষণাগারে সহযোগী দুই গবেষকের সঙ্গে তাহের সাইফ (ডানে)। ছবি: সংগৃহীত মাস্ক তৈরির জন্য সিল্ক, সুতি, পলিয়েস্টার, কৃত্রিম তন্তুসহ ১০ রকমের […]

Read more