আধঘণ্টায় ৭০ হাজার কোটি টাকা খোয়ালেন এনভিডিয়া সিইও হুয়াং

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় তিনি একাধিক বিপ্লব ঘটিয়েছেন। তাঁর সংস্থা এনভিডিয়ার হাত ধরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এআইয়ের ব্যবহার। কিন্তু পরকীয়ায় মেতে উঠতে গিয়ে ধরা পড়ে সংস্থা তো বটেই, ব্যক্তিগত জীবনেও বড় ক্ষতির মুখে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং।

যাবতীয় বিতর্কের মধ্যে এনভিডিয়ার শেয়ারের পতন হওয়ায় হুয়াংয়ের সম্পত্তির পরিমাণ নিমেষে কয়েক বিলিয়ন ডলার কমে গিয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী, ৯ নভেম্বর বাজার খোলার পর প্রথম আধ ঘণ্টার মধ্যেই জেনসেন হুয়াংয়ের মোট সম্পত্তির পরিমাণ ৭.৪ বিলিয়ন ডলার কমে দাঁড়ায় ১৫৪.৭ বিলিয়ন ডলারে। এর ফলে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় অষ্টম স্থান থেকে দশম স্থানে নেমে যান হুয়াং।

 

এর আগেও এনভিডিয়ার শেয়ারের দামে ধাক্কা লেগেছিল। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের ৬ নভেম্বরের হিসাব অনুযায়ী, আইটি সংস্থাগুলির শেয়ারে সামগ্রিক পতনের জেরে হুয়াংয়ের সম্পত্তি কমে দাঁড়িয়েছিল ১৫০.৯ বিলিয়ন ডলারে। ওই সময় তাঁর সম্পত্তির পরিমাণ এক ধাক্কায় ১৫.১ বিলিয়ন ডলার কমে গিয়েছিল।

হুয়াংয়ের সঙ্গে ওই চিনা স্পাইয়ের সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগে নিরপেক্ষ তদন্ত করার কথা জানিয়েছে এনভিডিয়া। কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় হুয়াং নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে হুয়াংয়ের বিবাহবিচ্ছেদের খোরপোশ নিয়ে। ১৯৮৫ সালে লরি হুয়াংকে বিয়ে করেন জেনসেন। ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় তাঁদের পরিচয়।

১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা হওয়ার বহু আগেই তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল। দীর্ঘ দাম্পত্য জীবনে লরিও পরিবারে অর্থনৈতিক বিষয়গুলি দেখভালের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।

হুয়াংয়ের সম্পত্তির পরিমাণ ১৬২.২ বিলিয়ন ডলার ধরে যদি সমান ভাগের ভিত্তিতে হিসাব করা হয়, তা হলে তাঁর স্ত্রী লরি পেতে পারেন প্রায় ৮১.১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক কয়েক লক্ষ কোটি টাকা।

অ্যামাজন সিইও জেফ বেজোসের বিবাহবিচ্ছেদের পর তাঁর প্রাক্তন স্ত্রী ম্যাকেঞ্জি স্কট পেয়েছিলেন প্রায় ৩৫ বিলিয়ন ডলার। সেই অঙ্ককেও ছাপিয়ে যেতে পারেন হুয়াংয়ের স্ত্রী লরি।

তবে এই হিসাবের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় রয়েছে। হুয়াং স্ত্রীকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় থাকেন। সেখানে ‘কমিউনিটি প্রপার্টি’ আইন কার্যকর। এই আইনে সাধারণত বিবাহিত জীবনে অর্জিত সম্পত্তি বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করা হয়। তবে বিয়ের আগে অর্জিত সম্পত্তি, নির্দিষ্ট উপহার বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ক্ষেত্রে আলাদা নিয়ম প্রযোজ্য হতে পারে।

জেনসেন হুয়াংয়ের বিপুল সম্পত্তির অন্যতম প্রধান উৎস এনভিডিয়ার শেয়ার। সংস্থার ৩.৫ শতাংশেরও বেশি শেয়ারের মালিক তিনি। সেই কারণে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়া বা কমার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণও দ্রুত ওঠানামা করে। ফলে, এক দিনের লেনদেনেই তাঁর সম্পত্তি কয়েক বিলিয়ন ডলার বাড়তে বা কমতে পারে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.