রোজা ও রোজা

মহামারী করোনাভাইরাস সংক্রমণের দুর্যোগের মধ্য দিয়েই শুরু হয়েছে মুসলিমদের পবিত্র রোজার মাস।

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য একটি আনন্দের মাস। রমজান মাসে রোজা রেখে ইফতার করা ও ইফতার করানোওআনন্দের কাজ। বন্ধু, আত্মীয়-স্বজন, অফিস-সহকর্মী, পাড়া-প্রতিবেশীর সঙ্গে ইফতার করা এবং রাজনৈতিক দলের ইফতারপার্টি ধর্মীয় সংস্কৃতির একটি অংশ।

জীবনে প্রথম এমন সাদামাটা রমজান পার করছি৷ অন্যান্য সময় রমজানে জন্য ব্যাপক প্রস্তুতি থাকে কিন্তু এবার কোনো প্রস্তুতিনেই৷ অন্যান্য সাধারণ দিনের মতোই রমজানের দিনগুলো চলছে। সেহরি ও ইফতারের জন্য নেই কোন বাড়তি আয়োজন।

এবার আমরা পেয়েছি সম্পূর্ণ ভিন্ন এক রমজান। কতটা দুর্যোগ আমাদের জন্য অপেক্ষা করছে আমরা জানি না। শুধু জানিঅবস্থা যতই খারাপ হোক আমরা মুসলিম। আমাদের সবর করতে হবে। শত দুর্যোগের ভেতরও আমাদের মনে রাখতে হবে আমরামুসলিম। মুসলিম কখনও ঘাবড়ে যায় না। নিজের দায়িত্বের কথা ভুলে যায় না। বিস্মৃত হয় না পরকাল ও ধর্মের কোনো বিষয়।

রোজার মাস এলেই আমার বুকের ভিতর উথালপাথাল করে, মনে পড়ে যায় আমাদের সেই শৈশবের রোজার সময়ের কথা।রোজার মাসকে বলা হয় সংযমের মাস। আমাদের শৈশবে আমরা অতটা সংযমের অর্থও বুঝতাম না। আমাদের কাছে রোজাছিল, সারাদিন না খেয়ে থেকে রোজা রাখা আর ইফতারের সময় মজার মজার খাওয়া। রোজার মাসটা ছিল আমাদের আনন্দেরমাস।

ছোটবেলার রমজানের স্মৃতিগুলো ছিল অন্যরকম, যা মনে হলে খুব নস্টালজিক হয়ে যাই। কলসিতে রোজা রাখা, কলসিতে দমছেড়ে কিছু খেয়ে আবার কলসি থেকে রোজা ফেরত নিতাম। শীতের রাতে সেহরি খাওয়া, ইফতারের আগে কোরান শরীফতিলাওয়াত শোনা।

দিনে দুই-তিনটা রোজা রাখা তখন ছিল মামুলি ব্যাপার।ওহহ! আপনিতো আবার বুঝদার মানুষ। বলবেন দিনে দুই-তিনটারোজা ক্যামনে রাখে, এ্যা! রাখে ছোটরা রাখে, যেমন আমরা রাখতাম। সারা রাত জেগে থাকতাম সেহরি খাওয়ার জন্য কিন্তুসেহরি খাওয়ার একটু আগেই ঘুমিয়ে পড়তাম। তবে বাবা-মা ঘুম থেকে ডেকে তুলতেন। নইলে তো সারাদিন সহ্য করতে হতোগাল ফুলিয়ে ঠোঁট বাকানো কান্না।

রমজান শুরু হওয়ার সময় বারবার শৈশবের রমজান কথা চোখের সামনে ভেসে উঠছে। মানুষের জীবনে একটা সময় আসে যখনসে পুরনো স্মৃতি আঁকড়ে পড়ে থাকে। এখন রুমে অবস্থান করছি তাই মস্তিষ্ক বারবার পুরনো স্মৃতিগুলো ঘুরপাক করছে৷

রমজানের শেষের দিকে পবিত্র শবে কদরের রাতে বন্ধুরা মিলে দল বেঁধে মসজিদে যেতাম। একসঙ্গে তারাবি, একসঙ্গে শবে কদরেরনামাজ পড়তাম।

আমার শৈশবে সবচেয়ে প্রিয় সময় ছিল ভোর রাতের সেহরি। ভোর রাতে ইমাম সাহেব ভরাট কণ্ঠে বলতেন, উঠুন সেহরি খাওয়ারসময় হয়ে গেছে। আর ঘুমাবেন না৷ মাঝেমাঝে তিনি সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করতেন। মনে পড়ে এখনো গ্রামের সেইরমজান মাসের বেহেশতি পরিবেশের কথা। আহা কত আনন্দময় সময় কাটাতাম৷

ঈদের আট দশদিন আগ থেকেই হিসাব নিকাশ শুরু করে দিতাম কে কার আগে উঠে গোসল করবে। কে কোন পুকুরে গোসলকরবে (আমাদের দুটি পুকুর ছিল)। সারা রাত ঘুম হতো না। সবার আগে গোসল করার টার্গেট নিয়ে পুকুর ঘাটে গিয়ে দেখতামইতোমধ্যে দুই একজন গোসল সেরে ফেলেছে । অবশ্য পরের ঈদের জন্য সেটা চ্যালেঞ্জ হয়ে থাকতো। যে আগামিতে আমার বাআমাদের আগে কেউ গোসল করতে পারবে না। গোসল শেষে আগুন পোহানোর জন্য সবাই মিলে খড় জোগাড়েরর কাজও শুরুহয়ে যেত। আর ঈদের কাপড় নিয়ে ছিল সেতো এক মহাকাণ্ড। কেউ দেখে ফেললে ঈদ হবে না এই ভয়ে নতুন জুতা জামা লুকিয়েরাখতাম, জুতাতে ময়লা লাগার ভয়ে হাটতাম বিছানায় ।

এভাবেই নানান সব আনন্দে ভরপুর ছিল আমাদের শৈশব। যার অনেকটাই এখন কেবলই ইতিহাস। যখন থেকে নিজের উপররোজা ফরজ হয়ে গেল তখন থেকে কখনো রোজা ভেঙ্গেছি বলে মনে হয়না। চেষ্টা করে চলছি রোজার পাশাপাশি অন্যান্যইবাদতও যেন ঠিকঠাক পালন করতে পারি।

আল্লাহর কাছে সর্বদা প্রার্থনা করি হে আল্লাহ রোজার হাকীকত দান করুন। পরিপূর্ণ ফজিলত হাসিলের তাওফিক দান করুন।রোজার মাধ্যমে মাহবুবে হাকীকীর দীদার নসিব করুণ এবং মহামারি করোনাভাইরাস থেকে আমাদের মুক্তি দান করুন। আমিন।

Unbenannt

লেখক: আবু জাফর শিহাব(এল এল বি)

(সরকার ও রাজনীতি বিভাগ, এন.ইউ)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.