এখলেছার বাচ্চু’র কবিতা ‘শূণ্যতা’

শূণ্যতা ছুঁয়েছে এ দেহ-মন

এতটুকু আশা নেই কোথাও।

দোয়েল পাখির ছোট্ট বাসাটা
বারুদের আঘাতে ছিন্ন ভিন্ন
সাদা বলাকারা ঠিকানা হারা
যাযাবর প্রাণীতে অযত্ন অবহেলা।
বাবুই পাখিরা ক্ষুধায় ঘরছাড়া
জল শুকিয়ে মাছেরা দিশেহারা।

পশুরা নিজ আবাস জঙ্গল ছেড়ে
মিশে যেতে চায় শহরে বন্দরে
মানুষের ভিড়ে, এই ভেবে,
মানুষের মনুষত্ব নেই, আছে
শুধু আকৃতি ও অবয়বে।

থাকবে কেন তারা বনে,
সেরা জীবের দাবীদার যখন পশু?
ঠোঁট চাপা অবলা, সরল প্রকৃতি
বলেছে বিধাতাকে চুপিসারে,
সময় দাও প্রভু, সব ঠিক হয়ে যাবে
আমিতো এসেছি তোমারই ইশারায়
ভরে দিতে তাদের শুণ্যতা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.