কোয়ারেন্টাইন লাভ – মো: আবুসালেহ সেকেন্দার

তোমার অসমতল জমিনে
জীবানুদের আনাগোনা
ইবোলা সার্স করোনা
আমার চোখে মুখে ভয়
চারিদিকে শূন্যতা।
দোযকপুর নিয়ামতে
সেনাবাহিনীর মুখে মুখে শহীদ কাদরীর কবিতা
সুকান্তরা খামছে ধরেছে মানচিত্র
ধর্মপুত্ররা রব তুলেছে- সব ঠিক করে দেবেন বিধাতা।
নপুংসুকরা সহবাসের আশায়
জিকির তুলেছে ‘মহাত্মার জয় হোক’
মাস্ক স্যানিটাইজারে কাল মার্ক্স কোটিপতি
নিরব গণহত্যায় দেশে দেশে বাড়ছে জিডিপি
লাশকাটা ঘরে সৎকারের দাবিতে চলছে মিছিল
কোথাও কেউ নেই-
ধর্মপুত্র যুধিষ্ঠির।
নিস্তব্ধ-শান্ত নবীনগর, সাঁওতাল পল্লী, রামু
নির্জন ঘরে তোমার হাতে আমার হাত
সহমরনের আশায়
তিল জড়ানো ঠোঁটে আলত নীল চুমু।
অকবিতার গরাদবাস
মো: আবুসালেহ সেকেন্দার
কোথাও কেউ নেই
নিশব্দ নিঃস্ব এই নগরে
স্বশব্দে বাতাসেরা ঘাড় মটকায় বাতাসের
জানালার পাশে দাঁড়িয়ে একা
জ্বোনাকিদের আনা গোনা দেখি নিরবে।
রাত ঘুমাতে যায় রাতের কাছে
পাখিরা ডানা ঝাপটায়
আমাজান ইনকার পথে
মনটা ভরে যায় বিস্বাদে।
উঁচু দালানের সব বাতি নিভে যায়
কুমারীদের উঁচু নিচু পাহাড়ি পথে
সাগর মহাসাগর ঢেউ তোলে
নিরবে অশ্রু ঝরায় রফিকের মা।
গরাদে তখনও জ্বলছে বাতি অন্ধকারে
ফিরে পাব সব অকবিতা মুক্ত বাতাসে
স্বপ্নবাজির রাতারগুলে।
হারানো শৈশব খুঁজি
দূরের কোনো শহুরে নালায়
নিয়ন বাতির জ্বলা-নেভায়
রাতের মহিষেরা রুপ বদলায়
কসাইয়ের ছুরির খাঁজে
সকালের আলো ছায়ায়
সন্ধ্যানামে গরাদে গরাদে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.