ভোট মিটতেই হিংসা শুরু হয়েছে রাজ্যে। এবার এল হয়ত সবচেয়ে বড় খবর। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারি চন্দ্রনাথকে লক্ষ্য করে গুলি চলল মধ্যমগ্রামে।
তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে, মধ্যমগ্রামের দোহারিয়াতে শুভেন্দু অধিকারীর সহকারিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গাড়িতে দু’জন ছিলেন চালক ও চন্দ্রনাথ রথ।
চন্দ্রনাথ এর গাড়ির চালক আহত হয়েছেন। জানা গিয়েছে তাঁরা, কালো স্করপিওতে ছিলেন। সূত্রের খবর, বাইকে করে এসে গুলি করে চন্দ্রনাথ রথ এর গাড়ি লক্ষ্য করে।
ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানা এবং এয়ারপোর্ট থানার পুলিশ রয়েছে। শেষ খবর পাওয়া অবধি শুভেন্দুর ব্যক্তিগত সহকারি মারা গিয়েছেন। জানা গিয়েছে, শুভেন্দুর সর্বক্ষণের সঙ্গী ছিলেন চন্দ্রনাথ। গাড়ি চালক চিকিৎসাধীন। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে

