৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার নির্দেশ

তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।

 

এর আগে, ১৩ আগস্ট শুনানি শেষে ২ সেপ্টেম্বর রায় দেওয়ার জন্য দিন ধার্য রেখেছিলেন আদালত।

আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অ্যামিকাস কিউরি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট শরীফ ভূইঁয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.