‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে : গয়েশ্বর রায়

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভোট ও গণতন্ত্রবিরোধী শক্তিকে কঠোর জবাব দিতে হবে।

বিএনপি বর্তমানে সরকারে নেই উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় আসার সুযোগ পেলে বিভিন্ন পক্ষের যৌক্তিক দাবি পূরণে পদক্ষেপ নেবে বিএনপি।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, গেল ১৭ বছরে দেশে খাল কেটে আওয়ামী লীগ নামে একটি কুমির আনা হয়েছিল। তবে বিএনপি ক্ষমতায় গেলে খাল কেটে কুমির নয়, বরং স্বচ্ছ পানি প্রবাহ আনবে বলে দাবি করেন তিনি।

 

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.