নুরকে পেটানো সেই যুবক ডিবির কেউ নন : ডিবি প্রধান

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। মেরুন রঙের টি-শার্ট পরা এক যুবক নুরকে লাঠি দিয়ে পেটান। সেই যুবক গোয়েন্দা পুলিশের (ডিবি) কেউ নন বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।

 

শনিবার (৩০ আগস্ট) শফিকুল ইসলাম সাংবাদিকদেরকে বলেছেন, নুরের ওপর হামলাকারী মেরুন রঙের পোশাক পরিহিত সেই যুবক ডিবির কেউ নন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শুক্রবার (২৯ আগস্ট) কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্য আহত হন।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, কাকরাইলের ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন।

কাকরাইলে ওই সংঘর্ষের পর উদ্ভুত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বৈঠকে করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.