আমরা দ্বিমত পোষণের স্বাধীনতা নিশ্চিত করবো: হাসনাত আব্দুল্লাহ

facebook sharing buttonআমরা দ্বিমত পোষণের স্বাধীনিতা নিশ্চিত করবো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সবাই আমার সাথে একমত হবে এটা মুখ্য না। যারা নেকাব করে তাদের স্বাধীনতা যেমন থাকবে, যারা করতে চাইবে না তাদের স্বাধীনতাও থাকবে। একটি সিটের বিনিময়ে বা ভালো রেজাল্টের বিনিময়ে আপনারা নিজেদের মেরুদন্ড বিক্রি করে দিয়েন না।

তিনি আরো বলেন, জুলাই সনদ কোন কবিতা না, এটা আমাদের পরবর্তীতে বাঁচার সনদ। জুলাই সনদ না দিলে আমাদের পেছনে ফেরার কোন জায়গা থাকবে না।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, রাজনীতিবিদরা একে নিয়ে, ওকে নিয়ে অনেক বড় কথা বলে কিন্তু ভেতরে ভেতরে একসাথে ব্যবসা প্রতিষ্ঠান চালায়। আমরা কখনো লড়াইয়ে স্লো হয়ে গেলে দেখা যায় পুরাতন এস্টাবলিশমেন্ট ঐক্যবদ্ধভাবে ভাগ-বাঁটোয়ারার পার্সেন্টেজ চেঞ্জ করে। কিন্তু চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারিত্ব সব আগের মতোই চলে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাই আমাদের প্রধান অনুপ্রেরণা ও শক্তি। সম্মিলিত লড়াইয়ের মাধ্যমেই আমরা গণঅভ্যুত্থান সফল করতে পেরেছি। আমরা গণঅভ্যুত্থানকে শুধু রেজিম চেঞ্জ হিসেবে দেখি না। আমাদের বিশ্বাস, এই আন্দোলনের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে, রাষ্ট্রের কাঠামোয় সংস্কার হবে। এই অভ্যুত্থানের প্রধান বৈধতা বা লেজিটিমেসি এসেছে ছাত্রদের কাছ থেকেই।

twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
sharethis sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.