ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় : আব্দুল আউয়াল মিন্টু

 

ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, যারা এই ষড়যন্ত্র করছে, তাদের গণতান্ত্রিকভাবে কড়া জবাব দিতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের হাসান আলী স্কুল মাঠে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত আওয়ামী লীগ সরকারের বিচার, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলাসহ নানা দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

মিন্টু বলেন, ‘সংস্কারের নামে কোনো ধরনের টালবাহানা মেনে নেবে না বিএনপি।

তাই যত দ্রুত সম্ভব, জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এই সরকারকে ঘোষণা দিতে হবে।’ 

তিনি বলেন, ‘বিগত পতিত আওয়ামী সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা ১ লাখ ৬০ হাজার মামলার আসামি হয়েছেন। অনেকে খুন-গুম আর অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন। তাই দেশের ভালো এবং উন্নয়নের জন্য অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার।

’ 

বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরো বলেন, ‘কেউ যাতে বাংলাদেশের ভবিষ্যৎ আর রাজনীতি নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে। এ জন্য অনতিবিলম্বে ভোটের দিন-তারিখ ঠিক করে জনগণের সামনে ঘোষণা করুন। যাতে মানুষ আশ্বস্ত হতে পারে। এর বাইরে কোনো ষড়যন্ত্র করা হলে পালানোর পথ পাবেন না।

’ 

বিএনপি দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করছে বলেও মন্তব্য করেন আব্দুল আউয়াল মিন্টু।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক (কুমিল্লা বিভাগ) সম্পাদক মো. সেলিম ভুঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.