বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আত্মপ্রকাশ করছে নতুন সংগঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে শিগগিরই নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্ররা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের বাইরে এসে নিজেদের কর্মসূচি অনুযায়ী সংগঠন পরিচালনা করবে দলটি। লেজুড়বৃত্তিক রাজনীতি চর্চা করবে না দলটি। গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্বাচন করা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে পূর্বঘোষিত এক সংবাদ সম্মেলন থেকে এমন তথ্য জানানো হয়। ‘জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া’ নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজিত হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটি কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি চর্চা করবে না। দলের নেতৃত্ব গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্বাচন করা হবে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বার্তায় জানানো হয়, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
sharethis sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.