ভেঙে পড়েছে জার্মানির কোয়ালিশন সরকার, আগাম নির্বাচনের সম্ভাবনা

জার্মানিতে ক্ষমতাসীন জোট সরকারের ঐক্য ভেঙে পড়েছে। ফলে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বে ক্ষমতাসীন ‘ট্রাফিক লাইট’ বলে পরিচিত জোট। এই অবস্থায় জার্মানিতে আগাম পার্লামেন্ট নির্বাচন হতে পারে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওলাফ শলৎসের সরকার এখন কেবল তাঁর নিজের দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও গ্রিন পার্টি রয়ে গেছে। এই অবস্থায় পার্লামেন্টে সরকার টিকে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। জোটের অন্যতম অংশীদার ফ্রি ডেমোক্রেটিক পার্টির নেতা ক্রিশ্চিয়ান লিন্ডনারকে অর্থমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।

গতকাল বুধবার রাতে সংকট সমাধানের জন্য আলোচনায় ব্যর্থ হওয়ার পর চ্যান্সেলর লিন্ডনারকে অর্থমন্ত্রীর পদ থেকে অপসারণ করেন। এই পদক্ষেপের প্রতিক্রিয়ায়, ফ্রি ডেমোক্রেটিক পার্টির সংসদীয় দলের নেতা ক্রিশ্চিয়ান ডুর বলেন, তাদের দল শলৎস সরকারে থাকা দলটির সব মন্ত্রীকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে। এর মধ্য দিয়ে তিন দলের জোটের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.