এখনই কারফিউ তুলে নেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুই এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সোমবার (২২ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। সূত্র : সময়টিভি
রোববার (২১ জুলাই) রাতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান, শিক্ষার্থীদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। পর্যালোচনা করে যৌক্তিক দাবিগুলো মেনে নেয়া হবে।

