দুই ঘণ্টার বিরতি পর আবার কারফিউ

আজকেও শিথিল আজকে দেশে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কার্ফু শিথিল করা হয়েছে। বৃহত্তর ঢাকা অর্থাৎ নরসিংদী- গাজীপুর- নারায়ণগঞ্জ নিয়ে বৃহত্তর ঢাকায় সেনাদের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে আছে এবং দেশের অন্যান্য জেলার দায়িত্ব রয়েছে জেলা   প্রশাসকের হাতে । সেনাদের মূলত ১৮৯৮ সাল অ্যাক্ট এবং ১৯৭৪ সালের বিশেষ অ্যাক্টের মাধ্যমেই দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ সেনাদের কোন প্রকার গুলি ছোড়ার অধিকার নেই। প্রয়োজনে গুলি ছুড়তে হলে সেটা বৃহত্তর ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জেলা শহরে জেলা প্রশাসকের আদেশে প্রয়োজন হবে।

এ অবধি সেনারা জনমানুষের সাথে কোন প্রকার অস্বাভাবিক আচরণ করেনি । উল্টো ভাল আচরণের তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে। তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দুই ঘণ্টার বিরতি থাকবে। এরপর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবার কারফিউ চলবে । শুদ্ধস্বর ডটকমের পক্ষ থেকে     ঢাকার  সাথে যোগাযোগ স্থাপন করে বিষয়টি সম্পর্কে  নিশ্চিত  করা হয়েছে  ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.