সাধারণ ছুটি আরো একদিন বাড়লো

কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত দুইদিন ধরে বাংলাদেশে যে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল, সেটি আরো একদিন বাড়ানো হয়েছে। ফলে নির্বাহী আদেশে মঙ্গলবারও  (২৩ জুলাই)  সাধারণ ছুটি থাকবে। সূত্র : বিবিসি বাংলা, সময়টিভি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিক এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে কারফিউ জারির পর এক ঘোষণায় রোববার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। সহিংসতা ও কারফিউর কারণে গত কয়েকদিন ধরে সারা দেশে ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক থেকে শুরু করে সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সোমবার জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশে কারফিউ অব্যাহত থাকলে সাধারণ ছুটি আরও বাড়ানো হবে।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.