ফ্রাঙ্কফুর্টে বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠীর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২৭ শে মে ২০২৩ ,  শনিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট  গালুস সালবাউ হলে জার্মানির ঐতিহ্যবাহী বাংলাদেশী কমিউনিটির সুনামধন্য বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠীর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বৈশাখী আড্ডা এক বর্নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এই অনুষ্ঠানে জার্মানীর বিভিন্ন শহর থেকে প্রবাসীরা অংশ নেয় । কমিউনিটির সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংগঠনের কর্নধার কাইউম চৌধুরীর প্রানবন্ত উপস্থাপনায় বাংলাদেশের জাতীয়  সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ।তাকে উপস্থাপনায় সহযোগীতা করেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খাঁন লিটন।এর পর গান , নাচ, আবৃত্তি , প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, সন্মানিত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো সহ বহুমূখী আয়োজনে অডিটরিয়ামেটি পরিনত হয়েছিলো ছোট্ট একখন্ড বাংলাদেশে । গান গেয়ে পর্যায়ক্রমে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন , তাপসী রায় , শিউলি ফিরোজ , নিম্মি কাদের , তনিমা তাসনিন রানু , হারুন ভাই , সীমু ভাবী ও এসএম লুৎফর এবং পপ তারকা গায়িকা সেঁজুতি । নৃত্য পরিবেশন করে ইস্মিতা চক্রবর্তী । নতুন প্রজন্মের আকর্ষন ছিলো তানভির চৌধুরীর গান । ছিলো বাঙ্গালীর  ঐতিহ্যবাহী  রসনা বিলাস । বাঙ্গালী  পোষাকে সেজে এসেছিলেন সব বয়সের নারীপুরুষরা ।গানে, নৃত্যে আর আড্ডার তালে সবাই গেয়েছেন শিল্পীদের সাথে । জার্মান বাংলা প্রেস ক্লাবের পক্ষ্য থেকে বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠীকে সন্মাননা হিসেবে বাংলাদেশের পতাকাখঁচিত প্রতীক  তুলে দেয়া হয়  নেতৃবৃন্দকে   ।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ  অংশ নেন , তারা হলেন আলহাজ্ব প্রকৌশলী দেওয়ান শফিক , শামছুল করিম পল, জাহিদুল ইসলাম পুলক , শাহ আলম , কামাল ভূঁইয়া ও ডয়েচে ভেলের সাংবাদিক খালেদ মহিউদ্দিন সহ আরো অনেকে । যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠান স্বার্থক ও সুন্দর হয়েছে তারা হলেন , এম এ খালেদ , শেফালি খালেদ , কালাম চৌধুরী , সোমা চৌধুরী ,নজরুল ইসলাম , তাহমিনা চৌধুরী পলি , কাইফ খান । প্রবাসে এই বিনোদনমূলক আয়োজনের জন্য সবাই বন্ধনকে ধন্যবাদ জানান ।

বাবু সর্দার , ফ্রাঙ্কফুর্ট , জার্মানি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.