শীতকালে শরীর আর্দ্র রাখতে কোন খাবার খাবেন ?

দিনে অন্তত ৪ লিটার জল খেতে হবে। এমনই বলে থাকেন চিকিৎসকরা। তবেই শরীর আর্দ্র থাকবে। কাজের শক্তি বা়ড়বে। কিন্তু শীতকাল এলেই অনেকের জল খাওয়া কমে যায়। তা ছাড়া, অনেকের সারা বছরই কম জল খাওয়া অভ্যাস। কিন্তু তাই বলে কি শরীরের জলের জোগান যথেষ্ট না দিলে চলবে? একেবারেই চলবে না। এমন ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে জলের প্রয়োজন পূরণ করার মতো কিছু খাবার নিয়মিত খাওয়া হয়। বিশেষ কয়েকটি খাবার জলের অভাব পূরণে সাহায্য করতে পারে।

কোন কোন খাবার শরীরে জলের ঘাটতি পূরণ করতে পারে?

১) শসা: এই ফলে ৯৬ শতাংশ জল থাকে। গলা শুকিয়ে গেলে কয়েক টুকরো শসা তাই দিব্যি কাজে আসতে পারে। নিয়মিত শসা খেলে জলাভাব থেকে তৈরি হওয়া শারীরিক অসুবিধাও মেটে। কিডনিতে পাথর জমা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমে রোজ একটি করে শসা খাওয়ার অভ্যাস থাকলে। শীতকালে জল খেতে ইচ্ছা না কলে রোজ একটি করে শসা খাওয়া যেতে পারে।

 

২) দুধ: গবেষণা বলছে, শরীরে জলের অভাব মেটানোর জন্য বার বার জল খাওয়ার চেয়েও বেশি জরুরি হল দিনে এক গ্লাস করে দুধ খাওয়া। কারণ দুধের তরল অংশটি শরীরের মধ্যে অনেক ক্ষণ থাকে। ফলে শরীরের ভিতরে আর্দ্র ভাব বজায় থাকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.