২৬৩০ কেজি গোরুর মাংস নিয়ে কাতারে গেল আর্জেন্টিনার ফুটবল দল !

বিশ্বকাপ খেলতে কাতার যাওয়ার সময় নিজেদের সঙ্গে ২৬৩০ কেজি গোরুর মাংস নিয়ে গিয়েছে আর্জেন্টিনা। প্রতিযোগিতা চলাকালীন যাতে খাবারের জোগানে কোনও সমস্যা না হয় তার জন্য আগে থেকেই তৈরি তারা। কোনও ঝুঁকি নিতে চায়নি মেসির দল।

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক দিন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব দল। কাতার বিশ্ববিদ্যালয় চত্বরে মেসিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেখানে থাকেন সেখানেই থাকছেন মেসিরা। বিশ্বকাপের আয়োজকরা আর্জেন্টিনার জন্য বিলাসবহুল বন্দোবস্ত করতে চাইলেও মেসিরা নিজেরাই নাকি বিশ্ববিদ্যালয়ে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। তার একটা অন্যতম কারণ, হোস্টেল সংলগ্ন ফাঁকা জায়গা। সেখানে অনুশীলনের পাশাপাশি গোরুর    মাংস পুড়িয়ে খাবার ব্যবস্থা করেছেন তাঁরা।

খেলোয়াড়দের পুষ্টির জন্য মাংস জরুরি হলেও পরিমাণ এত বেশি কেন? আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম জানিয়েছে, পরিমাণ দেখে বেশি মনে হলেও আর্জেন্টিনা দলটা অনেক বড়। সেখানে খেলোয়াড়, কোচিং দল, মেডিক্যাল দল রয়েছে। তাই মাংসের পরিমাণ বেশি। তা ছাড়া আর্জেন্টিনা দলের সঙ্গে রাঁধুনি নিয়ে যাওয়া হয়েছে। এর অর্থ তারা নিজেরাই রান্নার বন্দোবস্ত করবে। তাই একটু বেশি করেই গোরুর মাংস নিয়ে গিয়েছে তারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.