A surface-to-surface missile is fired into the sea off the east coast in this handout picture provided by the Defense Ministry, South Korea, October 5, 2022. South Korean Defense Ministry/Handout via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY.

একের বদলে চার !‘বদলা’ নিল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা

একের বদলে চার! ২৪ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার ‘বদলা’ নিল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। বুধবার জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ওই দুই দেশ। মঙ্গলবার সকালে জাপানের উপর দিয়ে আচমকা ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিম জং উনের দেশ। তারই ‘বদলা’ নিতে বুধবার তারা ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

সংবাদ সং‌স্থা সূত্রে খবর, দু’টি করে ‘আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। মঙ্গলবার উত্তর কোরিয়ার আচরণের নিন্দায় সরব হয়েছিল এই দুই দেশ। উত্তর কোরিয়ার পদক্ষেপ প্ররোচনামূলক বলে তোপ দেগেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। নিন্দায় সরব হয়েছিল আমেরিকাও। ২৪ ঘণ্টার ব্যবধানে উত্তর কোরিয়াকে পাল্টা জবাব দিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যে ভাবে শক্তি প্রদর্শন করল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা, তাতে নতুন করে এই অঞ্চলে উত্তেজনা বাড়ল বলেই মনে করা হচ্ছে। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.