বাস খাদে পড়ে নিহত ২৫

ভারতের উত্তরাখণ্ডে বরযাত্রীর বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫ জন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ২১ জনকে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, মঙ্গলবার রাতে ৫০ জনের মতো যাত্রী নিয়ে হরিদ্বার থেকে রওনা দেওয়ার সময় পাউরি গারওয়াল জেলায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হাইওয়ে থেকে ৫শ’ মিটার গভীরে খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি বাহিনীর সদস্যরা। রাতভর চলে উদ্ধার অভিযান। একে একে তুলে আনা হয় ২৫টি মরদেহ।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে, হতাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.