আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে থাকে : কাদের

‘বিএনপির নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকেন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

‌‘মাঠ খালি করতে সরকার হামলা করেছে’ মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, এমন বক্তব্য হাস্যকর ও নির্লজ্জ মিথ্যাচার। বিএনপি নেতারাই তো মাঠে নামতে ভয় পায়, আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে থাকে। তারা বারবার ঐক্যের ডাক দিয়ে গলা শুকিয়ে ফেললেও জনগণ তাদের ডাকে সাড়া দিচ্ছে না।

তিনি বলেন, আন্দোলন করতে বাধা নেই, কিন্তু আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে সরকার যা করা দরকার, তাই করবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.