করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৩০

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৩০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়।

শুক্রবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৫৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৬ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৬৭৪ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.