ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জে একটি গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক দগ্ধদের পরিচয় পাওয়া যায়নি।

ফতুল্লা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলম হোসেন বলেন, গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.