মন ভাল নেই- এর দেশে
পড়ে আছি কত যুগ ধরে
ব্যর্থ প্রেমের জ্বালায়
পুড়ছি সেদিন থেকে শেষে ।
একটি কবিতা হল না জেনেও
লিখি বিকেলের ভোরে এসেও
এই যে না- হওয়া না- পাওয়া
সেই তো জানি
সকল সৃষ্টির কাছে যাওয়া ।
সফলতা আর ব্যর্থতার মাঝে
শুধু শূন্যতা আছে
তবু মন মানে না যে
কামনা করে কাঙাল সেজে
সব পেতে চাই
ক’জন আর বোঝে ছাই !
শোক,দুঃখের ঘরেই অমরতার ঠাঁই ।

