ছিনিয়ে নেওয়া জঙ্গি সালেহীনের ফাঁসি বহাল

২০০৪ সালে জামালপুরে গণি গোমেজ হত্যা মামলায় সালাউদ্দিন সালেহীনের ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ। এই মামলার অপর আসামি রাকিব মারা যাওয়ায় তার আপিল অকার্যকর ঘোষণা করেছেন আদালত।

আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

মামলার শুনানিতে আপিল বিভাগ বলেন, ‘কোনো পলাতক আসামি আইনের আশ্রয় পেতে পারে না।’

এর আগে, রাকিব ২০০৬ সালে কাশিমপুর কারাগার থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় বরাবর একটি চিঠি দিয়েছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘জজ কোর্ট হতে… আইনের মৃত্যুদণ্ড মানি না। হাইকোর্ট যদি আল্লাহর আইনে বিচার করে তবে আমার আপিল আল্লাহর আইনের নিকট। তাগুতি কোনো কোর্টে আমি আপিল করব না।’

২০১৫ সালে একটি মামলায় হাজিরা দিতে নিয়ে যাওয়ার সময় সালেহীনকে ত্রিশালে প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেওয়া হয়। তখন থেকে তিনি পলাতক।

২০০৪ সালে জামালপুরের গণি গোমেজকে হত্যা করে জেএমবির সদস্যরা। ওই মামলায় ২০০৬ সালে সালেহীন ও রাকিবকে গ্রেপ্তার দেখানো হয়। ওই বছরই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ তাদের মৃত্যুদণ্ড দেন। পরে ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.