জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু মারা গেছেন

জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা গেছেন।আজ শনিবার (২রা অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

তিনি কারোনা আক্রান্ত হয়ে গেল ৬ই সেপ্টেম্বর থেকে ধানমিন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি আগে থেকেই অ্যাজমা ও হার্টের অসুখে ভুগছিলেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে প্রচারণা চালাতে পাঁচদিন তিনি সিলেটে অবস্থান করেন। পরে ঢাকায় ফিরে অসুস্থবোধ করলে তার করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় করোনা শনাক্ত হলে ৬ই সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা বাবুল দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সাবেক এই মন্ত্রী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.