ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো তিন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার

ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) সালালাহ থেকে মাস্কাটগামী সড়কের আল তামরিত এলাকায় দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। তারা হলেন- পোমরা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার জাহেদ (৪২), সালাউদ্দিন (৪০) এবং আবছার (৪৫)। সালাউদ্দিন ও আবছারের বাড়ি বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামে বলে জানা গেছে।

নিহতরা মাস্কট মডার্ন রোজ ট্রেডিং এন্টারপ্রাইজ এলএলসি নামে একটি কোম্পানির পর্দার সেকশনে চাকরি করতেন। কোম্পানিটির সত্ত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, মরদেহগুলো পুলিশ উদ্ধার করে সালালাহ’র একটি হাসপাতালের মর্গে রেখেছে। সোমবার মাস্কাটে নিয়ে আসার কথা রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.