এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

আগামীকাল ৩০ জানুয়ারি (শনিবার) প্রকাশ করা হবে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। জাতীয় সংসদে মহামারি ও দুর্যোগপূর্ণ সময়ে পরীক্ষা গ্রহণ ব্যাতীতই ফল প্রকাশের বিল পাস হবার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

সচিব জানান, কাল কখন, কীভাবে ফল প্রকাশ করা হবে তা খুব দ্রুত বিস্তারিত জানানো হবে।

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছরের এপ্রিলে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই পরীক্ষা হয়নি। পরীক্ষার পরিবর্তে পরীক্ষার্থীদের এসএসসি ও জেএসসি এবং সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে মূল্যায়নের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট তিনটি আইন সংশোধনের গেজেট গত সোমবার প্রকাশিত হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.