ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক সড়ক দুর্ঘটনায় ২ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন ১ জন।
শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে গজারিয়া উপজেলার জামালদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ্ উদ্দিন জানান, আনুমানিক ভোর সাড়ে ৪ টার দিকে একটি ট্রাক কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে জামালদি স্টেন্ডে দাঁড়িয়ে থাকা পথচারীদের উপর উঠিয়ে দেয়। এসময় ঘটনাস্থলেই দুই পথচারী মারা যায়। একজন গুরুতর আহত হয়। তারা তিনজনই পুরুষ। তবে এখনও কারও নাম ঠিকানা পাওয়া যায় নি।

