আজ ১৪ অক্টোবর দুপুর ২টায় পূর্ব লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আমরা সিলেটবাসী’র পক্ষ থেকে সিলেটে পুলিশী নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সংঘটনের সভাপতি, আনসার আহমেদ উল্লাহর সভাপতিত্বে এবং সংঘটনের সাধারন সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউরোপের সমন্বয়ক ডক্টর আনিছুর রহমান আনিছের পরিচালনায় আয়ুজিত সভায় বক্তারা অভিলম্বে দায়ী পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে কঠোর শাস্তি দাবী করেন। সভায় বক্তব্য রাখেন নিহত রায়হানের ভগ্নিপতি মকাম্মেল আলী,বাংলাদেশ মানবাধিকার কমিশন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ও আমরা সিলেটবাসীর যুগ্ন সাধারন সম্পাদক জামাল আহমেদ খান, যুক্তরাজ্য জালালাবাদ ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক আব্দুল বাসির, সালেহ আহমেদ , সৈয়দ গোলাব আলী। সভায় বক্তারা বলেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত আটক করে বিচারের সম্মুখীন করার দাবী জানিয়ে সিলেটের কৃতি সন্তান, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীরনিকট লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়।

