খালেদা জিয়ার স্থায়ী মুক্তি দাবি নিউইয়র্ক মহানগর বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার্থে স্থায়ী মুক্তি দাবিতে নিউইয়র্ক মহানগর বিএনপির উদ্যোগে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা ও নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি অবিভক্ত ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো. আবদুস ছালাম বলেন, বেগম জিয়ার জনসম্পৃক্ততা ও অভিজ্ঞতাকে চলমান নানাবিধ সমস্যা-সংকটের উত্তরণের কাজে লাগানোর স্বার্থে তাকে স্থায়ীভাবে মুক্তি প্রদানের বিকল্প নেই। এর মধ্য দিয়েই জাতীয় ঐক্যের প্রত্যাশাও পূরণ হওয়া সম্ভব।

বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া এবং আয়ারল্যান্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহিদ মমিন। আলোচনায় আরও অংশ নেন নিউইয়র্ক মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন নাসির এবং সহ-সভাপতি সোহেল হাওলাদার, সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন দিপু, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, দপ্তর সম্পাদক অহিদুজ্জামান রিয়াদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শরিফ চৌধুরী পাপপু, ফ্লোরিডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ, নিউ জার্সি স্টেট বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সভাপতি হিমেল চৌধুরী প্রমুখ।

বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার কল্পে করোনা পরিস্থিতিতে বিএনপি পরিবারের সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান বক্তারা।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর বিএনপির সহ-সভাপতি রেজবুল কবির।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.